প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শনিবার স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন হয়েছে। বিদ্যালয়ে ছাত্র ভর্তি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, শিক্ষার মানবৃদ্ধি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্তকরণের লক্ষ্যে এ নির্বাচন হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা আজমেরী জানান, সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ওই ভোট গ্রহণ হয়। এতে বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২৫০ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে বিজয়ীরা হলো পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বিভা নারজিয়া ও মুনতাহিনা ইসলাম, চতুর্থ শ্রেণির সিরাজুম মনিরা, ইশরাত জাহান ও প্রমিতা দেব এবং তৃতীয় শ্রেণির মানতাসা জামান ও রায়মাতুন জান্নাত।