প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের জামতলায় গতকাল শুক্রবার নব প্রজন্ম একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় ছোটদের বিজ্ঞান মেলা ‘খুদে বিজ্ঞানীদের রাজ্য’। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবন তুলে ধরে। এর মধ্যে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের আল-আমিন আহমেদের আগুন লাগার সংকেত, মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইয়াসিনের টেবিল ল্যাম্প ও বাতি এবং নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কোহিনূর আকতারের বিলুপ্তির হাত থেকে সুন্দরবন রক্ষার আকুতি প্রকল্প পুরস্কার পেয়েছে। বিশেষ পুরস্কার পেয়েছে বার একাডেমির আমানুর রহমানের মশা তাড়ানোর যন্ত্র, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চবিদ্যালয়ের মারিয়া আকতার আজমেরির ইঁদুর ধরার যন্ত্র এবং আদর্শ স্কুলের তাসমিম আহমেদ অহনা ও বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চবিদ্যালয়ের মুসকান আকতারের পরিকল্পিত নগরায়ণ।