ছোটদের মারামারি খুন হলেন প্রৌঢ়া
মেয়ের ছেলে সাগর (৬) ও দেবরের ছেলে রাকীবের (১৩) মারামারি ঠেকাতে এসে খুন হলেন নূরুন্নাহার বেগম (৫৫)। গত শুক্রবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিলুভরা গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে নূরুন্নাহারের মেয়ে শিরি বেগমের ছেলে সাগরের সঙ্গে দেবর মেঘা মোল্লার ছেলে রাকীব বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ তাদের মধ্যে মারামারি বেধে যায়। এ সময় সাগরের পক্ষে নূরুন্নাহার অবস্থান নিয়েছেন—এই অভিযোগ তোলে মেঘা মোল্লা ও তাঁর স্ত্রী রোকেয়া বেগমসহ (৪২) অন্যরা নূরুন্নাহারকে কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে কাঠ দিয়ে তাঁর শরীরে আঘাত করা হয়। এতে নূরুন্নাহার গুরুতর আহত হলে তাঁকে দ্রুত পাশের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বেলা সাড়ে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে নূরুন্নাহারের বোন খোদেজা বেগম বাদী হয়ে শুক্রবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন।