প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়া-লন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া গ্রামের কৃষক শফিক শেখের ছেলে সাইদুল ইসলাম জীবনের (৬) হূৎপিণ্ডের দুটি ভালভই নষ্ট হয়ে গেছে। সে বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক মোহাম্মদ শরিফুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসক বলেছেন, জীবনকে বাঁচাতে হলে দ্রুত তার ভালভ প্রতিস্থাপন করতে হবে। এ জন্য অন্তত তিন লাখ টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা শিশুটির দরিদ্র বাবার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় তার পরিবার সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. শফিক শেখ, ব্যাংক হিসাব নম্বর ৩৪০০১৬৫৮, সোনালী ব্যাংক, গোয়ালন্দ শাখা, রাজবাড়ী। যোগাযোগ: ০১৯২৯৩৮১১৩৯। বিজ্ঞপ্তি।