প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবারক হোসেনের বয়স মাত্র আড়াই বছর। এই বয়সেই হূৎপিণ্ড ও রক্তনালির সমস্যায় ভুগছে সে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক এ কে এম সামসুদ্দিনের অধীনে চিকিৎসা চলছে ওর। চিকিৎসক জানিয়েছেন, মোবারকের হূৎপিণ্ডে একটি ছিদ্র রয়েছে, অস্ত্রোপচার প্রয়োজন। এ জন্য অন্তত দুই লাখ টাকা দরকার। মোবারকের বাবা জজ মিয়া নরসিংদীর খিদিরপুরের মনতলা গ্রামের বাসিন্দা। তিনি একজন দিনমজুর। তাঁর পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান ও হূদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: ফেরদৌসী, ব্যাংক হিসাব নম্বর-০০২৫১২১০০০২০২৬৪, ইউসিবি ব্যাংক, বংশাল শাখা। নিজস্ব প্রতিবেদক।