প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. রিফাত নামের তিন বছর তিন মাস বয়সী এ শিশুটি জন্ম থেকেই হূদরোগে আক্রান্ত। সে গত প্রায় দেড় বছর ধরে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ডা. এ বি এম আবদুস সালামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। জরুরি ভিত্তিতে রিফাতের শরীরে অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন তার চিকিৎসক। তা না হলে তাকে হয়তো বাঁচানো সম্ভব হবে না। এ অস্ত্রোপচারের জন্য খরচ হবে দেড় লক্ষাধিক টাকা। রিফাতের ভ্যানচালক বাবার পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। তাই রিফাত ও তার বাবা নাদিম সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নং-১০৩৫৩, কারওয়ান বাজার শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বিজ্ঞপ্তি।