প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদি উপ-জেলার বোয়ালিয়া গ্রামের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রূপন্তী (৮) মরণব্যাধি ব্লাড ক্যানসারে আক্রান্ত। সে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার চৌধুরী ইয়াকুব জামালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলেছেন, টানা তিন বছর চিকিৎসা দিতে পারলে রূপন্তী সুস্থ হয়ে উঠবে। এ জন্য ১০-১৫ লাখ টাকা লাগবে। কিন্তু এত টাকা রূপন্তীর কৃষক বাবা আবেদুর রহমানের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় সমাজের হূদয়বান মানুষের কাছে তিনি সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সেলিনা খন্দকার, সঞ্চয়ী হিসাব নং ১০১১০১২৭৫২৩২, ডাচ্-বাংলা ব্যাংক। যোগাযোগ: ০১৭২০৫১৮১২৪। বিজ্ঞপ্তি।