ছোট্ট শিশির ক্যানসারে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ছয় বছরের শিশু শিশির রাজবংশী দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত। ঢাকার নবাবগঞ্জের বক্সনগর গ্রামের বাসিন্দা শ্যামল রাজবংশীর ছেলে শিশির বর্তমানে রাজধানীর মিরপুরের ডেলটা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ছোট্ট শিশিরকে অকালেই ঝরে যেতে না দেওয়ার জন্য সম্ভাব্য সব চেষ্টাই করেছেন শ্যামল। ছেলের চিকিৎসায় সহায়-সম্বল সবকিছুই হারিয়েছেন তিনি। বর্তমানে ছেলের চিকিৎসার ব্যয় বহন করার মতো তাঁর আর কিছুই অবশিষ্ট নেই। তাই তিনি সমাজের বিত্তবান ও হূদয়বান ব্যক্তিদের এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: শ্যামল রাজবংশী, হিসাব নম্বর- ০০৪০০৩১০০৫৭০৬২, এনসিসি ব্যাংক লিমিটেড, নবাবগঞ্জ শাখা, ঢাকা। মুঠোফোন: ০১৮২২০০৯২৯০। বিজ্ঞপ্তি।