প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড়াই মাস বয়সী আদিবার হূৎপিণ্ডে ছিদ্র ধরা পড়েছে। কদিন আগে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে তার। লেগেছে পাঁচ লাখ টাকা। বাবা আমজাদ হোসাইন উত্তরা মোটরস সার্ভিস সেন্টারের অফিস সহকারী। সামান্য আয়ের মানুষ। চেয়েচিন্তে, ধারদেনা করে টাকাগুলো জোগাড় করেছেন। এখন তিনি অসহায়। পরিবারের ভরণ-পোষণ করাই দায় হয়ে পড়েছে তাঁর জন্য। এদিকে চিকিৎসকেরা আদিবাকে ফের কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে বলেছেন। কিন্তু আমজাদ হোসাইন কপর্দকশূন্য, নিরূপায়। তাঁর ছোট্টমণিকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবানদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আমজাদ হোসাইন, সঞ্চয়ী হিসাব নম্বর-১০২২৪-০, পূবালী ব্যাংক, তেজগাঁও শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।