ছোট্ট সাদিয়াকে বাঁচাতে দরকার ১৪ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদিয়া কবির। বয়স মাত্র ছয় বছর। সে কুড়িগ্রামের চিলমারীর শিশু নিকেতনের কেজি ওয়ানে পড়ে। গত ১ সেপ্টেম্বর তার ব্লাড ক্যানসার ধরা পড়ে। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু ক্যানসার বিভাগে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, সাদিয়ার চিকিৎসায় প্রায় ১৪ লাখ টাকা লাগবে। তার শিক্ষক বাবা হুমায়ন কবিরের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। বাধ্য হয়ে তিনি মেয়ের চিকিৎসায় সমাজের বিত্তবান ও হূদয়বান ব্যক্তিদের সহায়তা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: হুমায়ন কবির, হিসাব নম্বর-৫৭০৩/৭, সোনালী ব্যাংক লিমিটেড, চিলমারী শাখা, কুড়িগ্রাম। বিজ্ঞপ্তি।