ছোট্ট হামজার পাশে দাঁড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট শিশু মো. হামজা (১)। তার চোখের চাহনি আর মুখের পানে তাকালে হয়তো অনেকেই ক্ষণিকের জন্য হলেও পাহাড়সম দুঃখ ভুলে যাবেন। অথচ ছোট্ট দেহেই বড় কষ্ট নিয়ে আছে শিশুটি। প্রায় দুই মাস আগে ব্রেইন স্ট্রোক করার পর থেকেই তার বাঁ হাত ও পা অবশ হয়ে যায়। শিশুটির বাবা হাবিবুর রহমান নারায়ণগঞ্জের সোনারগাঁর কাঁচপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের জেনারেটর অপারেটর। নিজের যা ছিল, তা দিয়েই তিনি সন্তানের চিকিৎসা করে আসছিলেন। কিন্তু চিকিৎসকেরা বলেছেন, উন্নত চিকিৎসার জন্য হামজাকে জরুরি ভিত্তিতে বিদেশে নিতে হবে। প্রয়োজন কমপক্ষে পাঁচ লাখ টাকা, দরিদ্র হাবিবুরের পক্ষে যা জোগাড় করা অসম্ভব। তিনি হামজার চিকিৎসায় তাঁর পাশে দাঁড়াতে সমাজের সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: হাবিবুর রহমান, মুদারাবা সঞ্চয়ী হিসাব নম্বর: ১৩২১৭, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কাঁচপুর শাখা, চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। বিজ্ঞপ্তি।