ছড়া-খাল খননে ইউএনডিপির সহায়তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের ছড়া ও খাল দখলমুক্ত করে খননের জন্য জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আর্থিক সহায়তা পেয়েছে সিলেট সিটি করপোরেশন। ইউএনডিপির প্রায় পাঁচ কোটি ৬৪ লাখ টাকার অর্থসহায়তায় মালনীছড়া, গোয়ালীছড়া, হলদিছড়া ও ধুপাছড়া অবৈধ দখলমুক্ত করে প্রতিটি আট থেকে ১০ ফুট গভীর করে খনন করা হবে।
বেসরকারিভাবে আর্থিক সহায়তা পাওয়ার পর সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ একটি প্রকল্পের মাধ্যমে গত সোমবার থেকে ধুপাছড়ায় খননকাজ শুরু করে। গতকাল সকালে ধুপাছড়ায় খননযন্ত্র দিয়ে খনন শুরু হয়। বিকেলে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে খননকাজ পরিদর্শন করেন।