ছড়া সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আর নয় আর্তনাদÑছড়া রুখবে জঙ্গিবাদ’—এ স্লোগান নিয়ে আজ কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে দিনব্যাপী পঞ্চম ছড়া সম্মেলন। সকাল সাড়ে নয়টায় সম্মেলনের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। তিন পর্বে বিভক্ত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার লুৎফর রহমান রিটনসহ আমীরুল ইসলাম, খালেক বিন জয়েনউদদীন, আসলাম সানী প্রমুখ। এ বছর ছড়াসাহিত্যে রোমেন রায়হান, কাব্যসাহিত্যে হাসনাত লোকমান এবং ছড়াপত্রিকা সম্পাদনায় বিশেষ অবদান রাখায় লোকমান আহমদকে ‘শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতিপদক’ দেওয়া হবে।