প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী গ্রামের লালারখিল ছড়ায় দেওয়া সেই বাঁধ ভেঙে দেওয়া হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল শনিবার সকালে এই বাঁধ ভেঙে দেন। বন বিভাগ সূত্র জানায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের নারিশ্চা বন বিটের আওতাধীন ত্রিপুরা সুন্দরী মৌজার সংরক্ষিত বনাঞ্চলের লালারখিল ছড়ায় বাঁধ দিয়ে সরফভাটা ইউনিয়ন পরিষদের সচিব খোরশেদ আলম ও পদুয়া দক্ষিণপাড়া গ্রামের সৈয়দ আহমদ ২০০৯ সালের ডিসেম্বরের শুরুতে মাছ চাষ শুরু করেন। এতে ১৫০ হেক্টর জমির আবাদ বন্ধ হয়ে যায়। গত শুক্রবার প্রথম আলোয় ‘ছড়ায় বাঁধ, রাঙ্গুনিয়ায় ১৫০ হেক্টর জমির আবাদ বন্ধ’ শীর্ষক সচিত্র সংবাদ প্রকাশিত হয়।