নারায়ণগঞ্জের সাত খুন মামলায় পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এক সপ্তাহের মধ্য আইন মন্ত্রণালয়ের সলিসিটার উইংকে এই ছয় আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিতে বলেছেন হাইকোর্ট।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন, মহিউদ্দিন মুন্সি, আলআমিন শরীফ, তাজুল ইসলাম, নূর হোসেনের দু্ই সহযোগী সানাউল্লাহ সানা ও শাহজাহান।
এর আগে ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের সাত খুন মামলায় কাউন্সিলর নূর হোসেন ও সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ জনের মৃত্যুদণ্ড দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত। বাকি নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরে ডেথ রেফারেন্সের জন্য হাইকোর্টে পাঠানো হলে ৭ মে মামলার পেপারবুক প্রস্তুত করা হয়।