ছয় ঔপন্যাসিককে নিয়ে বর্ষপঞ্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ছয়জন প্রয়াত ঔপন্যাসিক ও তাঁদের ছয়টি উপন্যাস নিয়ে বর্ষপঞ্জি-২০১৭ করেছে কনফিডেন্স সিমেন্ট। এতে ঔপন্যাসিকের পরিচয় ও উপন্যাসের পটভূমি উপস্থাপন করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ বর্ষপঞ্জির প্রকাশনা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রূপম বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহমদ ও পরিচালক শাহ এম হাসান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, কবি ফাউজুল কবির প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কনফিডেন্স সিমেন্ট প্রতিবছর নিজেদের বর্ষপঞ্জিতে বাঙালি মনীষীদের জীবন ও কর্ম তুলে ধরে। এর মাধ্যমে সমাজকে শিকড়সন্ধানী করে তোলা হয়।

বর্ষপঞ্জিতে উপস্থাপন করা হয়েছে অদ্বৈত মল্লবর্মণ ও তাঁর উপন্যাস তিতাস একটি নদীর নাম, সৈয়দ ওয়ালীউল্লাহ ও লালসালু, আবু ইসহাক ও সূর্য দীঘল বাড়ী, জহির রায়হান ও আরেক ফাল্গুন, আখতারুজ্জামান ইলিয়াস ও চিলেকোঠার সেপাই এবং হ‌ুমায়ূন আহমেদ ও তাঁর নন্দিত নরকে। বিজ্ঞপ্তি