ছয় কিলোমিটার পথ ধাওয়া করে চট্টগ্রামে ফেনসিডিল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগর পুলিশের সদস্যরা গতকাল মঙ্গলবার প্রায় ছয় কিলোমিটার পথ ধাওয়া করে একটি মাইক্রোবাসসহ ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। এ সময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়। কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা থেকে এই ফেনসিডিল আনা হয়েছে বলে গ্রেপ্তার হওয়া যুবকেরা পুলিশকে জানান।গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন মাইক্রোবাসের চালক মো. ইসমাইল (২২) ও হুমায়ুন (১৮)। তাঁরা পুলিশকে জানান, নগরের বেপারীপাড়ার হারুন চৌদ্দগ্রাম থেকে এসব ফেনসিডিল আনান। এ ব্যাপারে হারুনসহ ওই দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘মাইক্রোবাসটি নগরের সিটি গেট এলাকা পার হওয়ার সময় আমরা থামাতে সংকেত দিই। চালক বেপরোয়া গাড়ি চালিয়ে শহরে ঢুকে যান। আমরা প্রায় ছয় কিলোমিটার পথ ধাওয়া করে গাড়িটি বেপারীপাড়া থেকে আটক করি।’