ছয় কিলোমিটারের জন্য ঘুরতে হয় ১৬ কিলোমিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া-কুন্দুগ্রাম ছয় কিলোমিটার সড়কের পিচ উঠে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এই ছয় কিলোমিটার রাস্তার জন্য আদমদীঘি উপজেলার চাঁপাপুর, কুন্দুগ্রাম বাজার এলাকাসহ ১২-১৩টি গ্রামের লোকজনকে ১৬ কিলোমিটার পথ ঘুরে তালোড়া বন্দর ও বগুড়া জেলা শহরে যাতায়াত করতে হচ্ছে।জানা গেছে, আদমদীঘির চাঁপাপুর, কুন্দুগ্রাম ও আড়াইল বাজার, দুপচাঁচিয়ার আলতাফনগর ও চৌমহনী বাজারসহ ১২-১৩টি গ্রামের লোকজন ধান-চাল বেচাকেনার জন্য দুপচাঁচিয়ার তালোড়া মোকামে আসেন। তাঁরা তালোড়া-কুন্দুগ্রাম রাস্তা দিয়ে ভ্যান, ভটভটি, অটোরিকশা দিয়ে সহজে চলাচল করে থাকেন। আবার তাঁরা তালোড়া হয়ে বগুড়া জেলা শহরেও চলাচল করেন। রাস্তাটি স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি)। ছয়-সাত বছর আগে রাস্তাটি মেরামত করা হয়েছিল। কুন্দুগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম হোসেন বলেন, ‘এ রাস্তা মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগকে বলেও কোনো কাজ হয়নি। নিজেই স্থানীয় ইটভাটা থেকে ব্যাটস এনে ফেলে কোনোরকমে যানবাহন চলাচলের ব্যবস্থা করেছি।’উপজেলা প্রকৌশলী আশরাফ আলী খান বলেন, ‘ওই রাস্তাসহ উপজেলার তিনটি রাস্তার মেরামতের জন্য কয়েকবার বরাদ্দ চেয়ে ঢাকা অফিসে চিঠি পাঠানো হয়েছে। গত রোববার তদন্ত টিম এসেছিল। এবার বরাদ্দ এলে খুব দ্রুত মেরামতের কাজ করা হবে।