ছয় কিশোরকে আটক করেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরেরগড় সীমান্তের যাদুকাটা নদী থেকে এক কলেজছাত্রসহ ছয় বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

 বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গতকাল রোববার দুপুরে পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে নদীতে নামে ওই কিশোরেরা। একপর্যায়ে তারা ভারতের ভেতরে সীমানায় ঢুকে পড়ে। দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএফের সদস্যরা তাদের ধরে নিয়ে যান। আটক কিশোরেরা হলো স্থানীয় লাউরেরগড় গ্রামের তৌকির হাসান (১৮), জানে আলম (১৮), মুর ছায়েম (১৫), মিসবাহ উদ্দিন (১৬), কালা মিয়া (১৪) ও মুক্তার মিয়া (১৭)। এদের মধ্যে তৌকির হাসান স্থানীয় বাদাঘাট ডিগ্রি কলেজের ছাত্র।