ছয় কোটি টাকার সোনাসহ এক যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় কোটি ৪০ লাখ টাকা মূল্যমানের ১২৮টি সোনার বারসহ এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে এসব সোনার বার জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া যাত্রী খায়রুল বাশারের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে। কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করার পর কাস্টম হাউসের কর্মকর্তারা তল্লাশি চালান। এ সময় খায়রুল বাশার নামের ওই যাত্রীর পলিথিনের ব্যাগ তল্লাশি করে সোনার বার পাওয়া যায়।
কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মশিউর রহমান বলেন, জব্দ করা সোনার বারের ওজন প্রায় ১৪ কেজি ৯৩০ গ্রাম।