ছয় কয়েদির দণ্ড মওকুফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফৌজদারি কার্যবিধি ৪০১ (১) ধারার ক্ষমতাবলে সরকার দেশের ছয়জন কয়েদির দণ্ড মওকুফ করেছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ দণ্ড মওকুফ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। অন্য কোনো কারণে আটক রাখা আবশ্যক না হলে দণ্ড মওকুফ হওয়া ছয়জনকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে।
এই ছয়জন হলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের নুরুর ছফা ও সারোয়ার আলম, পাবনা জেলা কারাগারের মোঙ্গলা, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সাইফুল ও নুরু মিয়া এবং যশোর কেন্দ্রীয় কারাগারের হালিম বেপারী।