ছয় গরু চোর গ্রেপ্তার
গাজীপুর সদর উপজেলার ভাদুন গ্রাম থেকে গত মঙ্গলবার মধ্যরাতে গরু চুরি করে ট্রাকে ওঠানোর সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের কোতোয়ালি থানার রহমতপুর এলাকার মানিক মিয়া (২৫) ও মিরাশ (৩৫), একই জেলার ফুলপুর থানার বইলা গ্রামের আবুল কালাম (৩০), ঘুণ্টিবাজার খাকদহর এলাকার মুকুল (২৫) ও সুমন (৩৫) এবং চাঁদপুরের বালুচর এলাকার সুরুজ মিয়া (৩০)।পুলিশ সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চোরের দল গত মঙ্গলবার রাতে উপজেলার ভাদুন গ্রামের তিন কৃষকের গোয়ালঘর থেকে আটটি গরু চুরি করে। এরপর তাঁরা অতুলেরটেক এলাকায় জঙ্গলের ভেতরে চোরাই গরুগুলো একটি ট্রাকে ওঠাতে থাকেন। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ছয়জনকে গ্রেপ্তার করে। এ সময় চোরাই কাজে ব্যবহূত ট্রাকটি জব্দ করে পুলিশ।জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।