ছয় গাড়িচোর গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ছিনতাই হওয়া নতুন একটি প্রাইভেট কার গত মঙ্গলবার ঢাকার কমলাপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ চট্টগ্রাম ও ঢাকা থেকে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে।পুলিশ বলেছে, গ্রেপ্তার হওয়া ছয়জনই পেশাদার ছিনতাইকারী। তাঁরা হলেন শামীম (২৭), নুরু (২৫), সোহেল (২৫), জামাল হাওলাদার (২৬), সবুজ (২৫) ও হাফিজুর রহমান (২৭)।