ছয় গ্রামে বিদ্যুৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দেবথৈল, চকলেঙ্গুড়া, নলুয়াপাড়া, আগাড়, থাউশালপাড়া, ফারংপাড়া—এই ছয়টি গ্রামের ৮৯৩টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে আগাড় অনির্বাণ স্কুল মাঠে বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস। সদর ইউপি চেয়ারম্যান মো. শাহিনুর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. এমদাদুল হক খান, পৌর মেয়র আবদুস ছালাম, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মো. মকবুল হোসেন চৌধুরী প্রমুখ। ১৬ কিলোমিটার এই সংযোগ স্থাপনে খরচ হয় ২ কোটি ৫৬ লাখ ৩ হাজার ৪০০ টাকা। নেত্রকোনা প্রতিনিধি|