ছয় ঘণ্টা রেল চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালবৈশাখীর তাণ্ডবে গতকাল শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলস্টেশনের কাছে অর্ধশতাধিক গাছ ভেঙে রেলপথের ওপর পড়ে। এ কারণে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকে।শমশেরনগর রেলস্টেশনের মাস্টার জামাল উদ্দীন জানান, গাছ ভেঙে পড়ায় রেলপথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। ফলে গতকাল ভোর সাড়ে পাঁচটা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গাছগুলো সরানোর পর বেলা সাড়ে ১১টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।