ছয় চা-শ্রমিক নেতার জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া ছয় চা-শ্রমিক নেতা জামিন পেয়েছেন।জানা গেছে, মৌলভীবাজারে আওয়ামী লীগের এক সমাবেশকে কেন্দ্র করে গত ১৮ ডিসেম্বর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও তোরণে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় ২০ ডিসেম্বর মৌলভীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরীসহ ছয় নেতা ও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। গতকাল মৌলভীবাজার বিচারিক হাকিমের আদালত থেকে ওই ছয় চা-শ্রমিক নেতা জামিন লাভ করেন।চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের দলীয় কোন্দলের ঘটনায় আমাদের চা-শ্রমিকদের দাবিকে বানচাল করার জন্য পরিকল্পিতভাবে আমাদের এই মামলায় আসামি করা হয়েছে।’