ছয় ছাত্র হত্যা নিয়ে পুলিশের প্রতিবেদন প্রকাশ করা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা তদন্তে গঠিত পুলিশের বিভাগীয় কমিটির প্রতিবেদনে নিহত ছাত্ররা নির্দোষ প্রমাণিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল সোমবার দুর্নীতিবিরোধী ওই সংস্থাটি বলেছে, পুলিশের প্রতিবেদনের যথার্থতা তখনই প্রমাণিত হবে, যখন তা সম্পূর্ণরূপে প্রকাশ করা হবে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার কারণে আইনি প্রক্রিয়ায় দোষী ব্যক্তিদের শান্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, ‘আইনবহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘনের একটি নিকৃষ্ট উদাহরণ এবং এটি সুশাসনের প্রধানতম অন্তরায়।’