প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের ছয় ছাত্রের বাধ্যতামূলক ছাড়পত্রের আদেশ প্রত্যাহার ও অধ্যক্ষকে অপসারণের দাবিতে গতকাল মঙ্গলবার শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।গতকাল সন্ধ্যায় মাথায় কাফনের কাপড় বেঁধে শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রলীগ। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পথসভায় বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাহাবুব ও সাধারণ সম্পাদক তানভীর মুজিবসহ ছাত্রলীগের নেতারা। সভা শেষে কলেজের অধ্যক্ষ গণেশ চন্দ্র অধিকারী ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সদানন্দ গাইনের কুশপুত্তলিকা দাহ করা হয়।