ছয় জঙ্গিকে ধরতে বিমানবন্দর ও স্থলবন্দরে সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । ফাইল ছবি

ব্লগার হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আনসারুল্লাহ বাংলা টিমের ছয় জঙ্গি যেন দেশত্যাগ করতে না পারে, সে জন্য বিমানবন্দর ও স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।
আজ শুক্রবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাঁর বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, বিগত কয়েক বছরে দেশে ব্লগার ও ভিন্নমতাবলম্বী বেশ কয়েকজন হত্যার শিকার হয়েছেন। অনেকগুলো হত্যার সঙ্গে এই ছয়জন জড়িত আছে বলে প্রমাণ পাওয়া গেছে। এদের ধরতে তাই চেষ্টা চালানো হচ্ছে।

১৯ মে পুলিশ ছয় সন্দেহভাজন হত্যাকারীর ছবি প্রকাশ করে। এদের ধরতে পুরস্কারও ঘোষণা করা হয়।