ছয় জেলার আরও ১৬৩ জন রেইনকোট পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর পক্ষ থেকে গতকাল মঙ্গলবার দেশের ছয়টি জেলার বিভিন্ন উপজেলায় আরও ১৬৩ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে টাঙ্গাইলে ৫৩ জন, পাবনায় ৩৪ জন, সিরাজগঞ্জে ৩২ জন ও নোয়াখালীতে ২৪ জন রেইনকোট পেয়েছেন। রেইনকোট পেয়ে বিক্রয়কর্মীরা খুশি।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:টাঙ্গাইল: সকালে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এলেঙ্গার আটজন, বঙ্গবন্ধু সেতু এলাকার তিনজন ও ভূঞাপুরের দুজন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। এ সময় প্রথম আলোর ময়মনসিংহ আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবুল বাশার, সার্কুলেশন বিভাগের বিক্রয় কর্মকর্তা আবদুল্লাহেল রাফি, প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর প্রমুখ উপস্থিত ছিলেন।রেইনকোট পেয়ে এলেঙ্গার বিক্রয়কর্মী জাহিদ হোসেন বলেন, ‘রেইনকোট পেয়ে খুব ভালো লাগছে। এখন আর বৃষ্টিতে ভিজতে হবে না। প্রথম আলো আরও বেশি বেশি বিক্রি করব।’ পরে আবুল বাশার ও আবদুল্লাহেল রাফি মির্জাপুরে ১০ জন, সখীপুরে নয়জন, ঘাটাইলে ১৬ জন ও গোপালপুরে পাঁচজন বিক্রয়কর্মীর হাতে রেইনকোট তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে প্রথম আলোর মির্জাপুর প্রতিনিধি সোহেল মোহসিন, সখীপুর প্রতিনিধি ইকবাল গফুর ও ঘাটাইল প্রতিনিধি আব্দুস সালাম উপস্থিত ছিলেন।সিরাজগঞ্জ: রায়গঞ্জে ১৫ জন, উল্লাপাড়ায় ১৪ জন ও কামারখন্দে তিনজন বিক্রয়কর্মীকে রেনইনকোট দেওয়া হয়েছে। এ সময় প্রথম আলোর বিতরণ ও উৎপাদন বিভাগের প্রধান রিফাত আবদুল্লাহ শেখ, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক বিক্রয় নির্বাহী মো. আক্তারুজ্জামান সরকার, সিরাজগঞ্জে প্রথম আলার নিজস্ব প্রতিবেদক এনামুল হক ও রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সাজেদুল আলম উপস্থিত ছিলেন।রেইনকোট পেয়ে রায়গঞ্জের বিক্রয়কর্মী আসমত আলী বলেন, ‘ঝড়-বৃষ্টির মধ্যি কতইন্যা কষ্ট করছি। এই রেইনকোট পাইয়্যা হকল কষ্ট দূর অইল।’ আরেক বিক্রয়কর্মী কামাল পাশা বলেন, ‘১৩ বছর ধইর‌্যা পত্রিকা বেইচতাছি। এ ধরনের পুরস্কার কেউ দেয় নাই।’নোয়াখালী: কোম্পানীগঞ্জে ১১ জন, সোনাইমুড়ীতে পাঁচজন ও বেগমগঞ্জে সাতজন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। এ সময় প্রথম আলোর বিতরণ বিভাগের বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক আতিকুর রহমান ও নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। রেইনকোট পেয়ে কোম্পানীগঞ্জের বিক্রয়কর্মী আবদুল হক বলেন, ‘এত দিন বৃষ্টিতে ভিজে পত্রিকা বিক্রি করতে হতো। এখন আর সেই কষ্ট হবে না।’পাবনা: বেড়ায় ১৭ জন, সাঁথিয়ায় ১৫ জন ও সদর উপজেলার আতাইকোলা থানায় দুজন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। এ সময় অন্যদের মধ্যে বেড়া প্রতিনিধি বরুন রায় উপস্থিত ছিলেন।শরীয়তপুর: ভেদরগঞ্জে চারজন ও ডামুড্যায় একজন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। এ সময় প্রথম আলোর সার্কুলেশন বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান ও বিক্রয় নির্বাহী গৌতম মণ্ডল উপস্থিত থেকে বিক্রয়কর্মীদের হাতে রেইনকোট তুলে দেন।যশোর: ঝিকরগাছায় ১২ জন ও বাঘারপাড়ায় তিনজন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। এ সময় অন্যদের মধ্যে প্রথম আলোর সহকারী ব্যবস্থাপক (বিতরণ) শামীমুল আলম, আঞ্চলিক বিক্রয় নির্বাহী আসাদুজ্জামান ও যশোর অফিসের আলোকচিত্রী এহসান মিথুন উপস্থিত ছিলেন।