ছয় জেলার বাস ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয়টি জেলায় বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল থেকে ঢাকাগামী পরিবহনে এ ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। গতকাল শুক্রবার সকাল থেকেই এসব রুটে বাস চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি পবিত্র কাপুড়িয়া প্রথম আলোকে বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কেন্দ্রীয় সভাপতি এনায়েত উল্লার মধ্যস্থতায় ধর্মঘট স্থগিত করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ঢাকার গাবতলী এলাকায় ঈগল পরিবহনের একটি বাসের চাপায় মতিয়ার নামের এক যুবক মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে গাবতলীর স্থানীয় কিছু যুবক কাউন্টার থেকে ঈগল পরিবহনের পাঁচটি বাস নিয়ে যায়। এ সময় কাউন্টারে কয়েকজন বাসশ্রমিককে মারধর করা হয়। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।