ছয় জেলে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে বিষ দিয়ে মাছ ধরার সময় ছয়জন জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মাছ ধরার নৌকা, জাল ও বিষ উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার কদমতলা স্টেশনের কাটাকুটি খাল থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া জেলেরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার আবদুর রহিম, মতিয়ার রহমান, আবদুল করিম, মোজাম হোসেন, ইসমাইল গাজী ও মাসুম বিল্লাহ। কদমতলা স্টেশনের কর্মকর্তা শ্যামাপ্রসাদ রায় বলেন, সুন্দরবনের বিভিন্ন নদীতে কিছুদিন ধরে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ পাওয়া যাচ্ছে। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক জেলেদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।