প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীর বদনার চর জলসীমা থেকে গতকাল মঙ্গলবার ছয়টি ট্রলারের ছয়জন জেলেকে অপহরণ করেছে হাতিয়ার দস্যুবাহিনী। ওই ছয়জন হলেন শাহজাহান মাঝি, ছালাউদ্দিন মাঝি, কাঞ্চন মাঝি, মোকতার মাঝি, হেলাল মাঝি ও শামিম মাঝি। এ সময় নৌকার মাছ ও মালামাল লুট করে নেয় ডাকাতেরা। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, অপহৃত জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে। মনপুরা রামনেওয়াজ মাছঘাটের আড়তদার টিটু ভূঁইয়া বলেন, জেলেরা বদনার চর ও জাগলার চর জলসীমায় মাছ ধরতে যান। ফেরার পথে জলদস্যুবাহিনী অস্ত্র ঠেকিয়ে ছয়জনকে অপহরণ করে। মুঠোফোনে তাঁদের স্বজনদের কাছে জনপ্রতি ৬০ হাজার টাকা মুক্তিপণ পাঠাতে বলেছে দস্যুরা।