ছয় জেলের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলার তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের অপরাধে ছয় জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম মোকলেসুর রহমান।
চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ইলিশের অভয়াশ্রম রক্ষায় মৎস্য বিভাগ ও পুলিশের একটি যৌথ দল তেঁতুলিয়া নদীতে অভিযানে নামে। সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে নদীর বকশিবাজার ও ঘোষের হাট এলাকা থেকে মাঝিসহ সাতটি ট্রলার আটক করা হয়। ট্রলারগুলো থেকে বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়।
আদালত সূত্র জানায়, তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের অপরাধে ইউসুফ, নূর মোহাম্মদ, রিয়াজ, জাফর, শাজাহান ও গাজী মাঝিকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আবু কালাম মাঝির কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।