প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা বিক্রি ও মেঘনায় কারেন্ট জাল পাতার দায়ে ছয় জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ শাস্তি দেন। ওই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম। এঁদের মধ্যে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল মিয়া, মোহাম্মদ আলী, মামুন বেপারি ও আনোয়ার হোসেনকে দুবছর করে এবং মতলব উত্তর উপজেলার এখলাছপুর গ্রামের মো. আমান উল্লাহ ও মো. মজিবুর রহমানকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের চাঁদপুর কারাগারে পাঠানো হয়েছে।