প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী সহিদাবাদ গ্রামের একটি বাড়ি থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ ছয় ডাকাতকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গত সোমবার রাত ১১টার দিকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাইফুল আলম (২৫), বিল্লাল মিয়া (২২), বাদল মিয়া (২৩), ইসলাম উদ্দিন (২২), সোহরাব আলী (২৫) ও শহিদুল (২০)। বিজিবি খবর পেয়ে সেখানে গিয়ে গ্রামবাসীর সহায়তায় তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি পাইপগান, দুটি গুলি, চারটি মুঠোফোন সেট, ছয়টি সিম, দুটি রাম দা ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।