প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় দফা দাবি আদায়ে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে গতকাল রোববার ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আজ সোমবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আমরণ অনশন করারও ঘোষণা দেন। শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত কলেজের প্রশাসনিক ভবনের সামনে পাঁচ শিক্ষাবর্ষের চার শতাধিক শিক্ষার্থী প্রতীকী অনশনে অংশ নেন।দাবির মধ্যে রয়েছে, চার বছরের বিএসসি ইন নার্সিং কোর্স শেষে ছয় মাস থেকে এক বছরের শিক্ষানবিশ কোর্স চালু, মাসিক বৃত্তির পরিমাণ বৃদ্ধি, স্নাতকোত্তর কোর্স চালু, বিসিএস পরীক্ষার মাধ্যমে চাকরিসহ নিয়োগবিধি প্রকাশ, পৃথক সেবা অনুষদ গঠন।