ছয় দফা দাবিতে ইউএনওর কার্যালয় ঘেরাও
আদিবাসীদের জানমাল, ইজ্জত ও সম্পদ রক্ষা, অবিলম্বে ভূমিদস্যু, সন্ত্রাসী ও ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারসহ ছয় দফা দাবিতে গতকাল মঙ্গলবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও ও সঞ্চারকলিপি প্রদানের কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।গোদাগাড়ীসহ পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার তিন শতাধিক আদিবাসী নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী গোদাগাড়ী ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নেয়। কর্মসূচিতে সমিঞ্চলিত আদিবাসী নারীজোটও অংশ নেয়। ঘেরাও কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, অনিল মারান্ডী, বিমল চন্দ্র রাজোয়ার, সুশেন কুমার শ্যামদুয়ার, প্রমীলা বাসকি, কল্পনা তিরকি, আদিবাসী ছাত্রনেতা সুবাস চন্দ্র হেমব্রম প্রমুখ।বক্তারা বলেন, আদিবাসী নারীরা যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকার হয়েই চলেছে। অনেক ক্ষেত্রে তা গোপন রাখতে বাধ্য হচ্ছে আদিবাসী নারীরা। কেননা, এগুলোর বিচার পাওয়া যায় না। বাবা-দাদাদের কাছ থেকে পাওয়া আদিবাসীদের জমি জাল দলিলের মাধ্যমে দখল করে নিচ্ছে ভূমিদস্যুরা। তাদের বিরুদ্ধে মামলা করলে একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে। এসব ক্ষেত্রে পুলিশ সহায়তা করছে।