ছয় দফা দাবিতে শিক্ষক মঞ্চের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান সংকটের পরিপ্রেক্ষিতে ছয়টি দাবিতে ‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’ শিরোনামে কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকেরা। শিক্ষক মঞ্চ-এর ব্যানারের শিক্ষকেরা গতকাল বৃহস্পতিবার থেকে কর্মসূচি শুরু করেন।
দাবি বাস্তবায়নে আগামীকাল শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে সমাবেশ ঘোষণা করেছে শিক্ষক মঞ্চ। পাশাপাশি গতকাল থেকে শহীদ মিনার প্রাঙ্গণে চলছে প্রতিবাদী প্রদর্শন। গতকাল বেলা পৌনে একটার দিকে শহীদ মিনারের পাদদেশে এক সংবাদ সমেঞ্চলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করে শিক্ষক মঞ্চ। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন মানস কুমার চৌধুরী।
শিক্ষক মঞ্চের দাবিগুলো হলো ক্যাম্পাসে শিক্ষার্থীদের সব সংগঠনের সহাবস্থান, সমান রাজনৈতিক ও মতাদর্শিক অভিব্যক্তিকে নিশ্চিত করে এবং ক্যাম্পাসকে অস্ত্রমুক্ত করে জাকসু নির্বাচন দেওয়া, ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখা, ক্লাস-পরীক্ষাকে সকল প্রকার আন্দোলন-কর্মসূচির বাইরে রাখা, অবিলম্বে নির্বাচনের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ সিনেট প্রতিনিধিদের হালনাগাদ করা, স্বায়ত্তশাসনের অপব্যবহার বন্ধ করা, শিক্ষকদের জবাবদিহি নিশ্চিত করা, ক্যাম্পাসের শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনা।
তিনি আরও বলেন, কিছুসংখ্যক পদলোভী এবং গোষ্ঠীস্বার্থ রক্ষাকারী মানুষ বিশ্ববিদ্যালয়ে প্রায় নয় মাস ধরে আন্দোলন চালাচ্ছে। তারা দফায় দফায় প্রশাসনিক ভবন অবরোধ, ক্লাস-পরীক্ষা বন্ধ করে যে কর্মকাণ্ড চালাচ্ছে তাতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। সম্প্রতি শিক্ষকেরা সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিত হলে অবরোধ তুলে নেওয়া হবে বলে যে শর্ত দুই সহ-উপাচার্যকে দিয়েছিলেন তা শিক্ষকেরা ভঙ্গ করেছেন, যা স্পষ্টতই প্রতারণা।
বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতিতে আধিপত্য-জবরদখলমুক্ত শিক্ষাঙ্গন ও জবাবদিহিমূলক বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যে ছয় দফা দাবিতে ‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’ এই শিরোনামে আন্দোলন শুরু করছে শিক্ষক মঞ্চ।
সংবাদ সমেঞ্চলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকার ও রাজনীতি বিভাগের নাসিম আখতার হোসাইন, দর্শন বিভাগের রায়হান রাইন, প্রত্নতত্ত্ব বিভাগের স্বাধীন সেন প্রমুখ।
অবরোধ চলছে নয় দিন: এদিকে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে দুই সহ-উপাচার্যকে নয় দিন ধরে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে আন্দোলনকারী শিক্ষকেরা। তাঁদের দাবিতে অনড় রয়েছেন বলে জানান ঐক্য ফোরামের সদস্য সচিব মুহামঞ্চদ কামরুল আহসান। গতকালও প্রশাসনিক ভবনের কাজকর্ম বন্ধ ছিল। প্রশাসনসংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বৃহস্পতিবার উপাচার্য মো. আনোয়ার হোসেনের ছুটি শেষ হয়েছে। আগামীকাল থেকে উপাচার্য কাজে যোগ দিতে পারেন।