ছয় দফা দাবিতে শিক্ষক সমিতির সংবাদ সমেঞ্চলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চালু করাসহ ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদে শিক্ষক সমিতির কার্যালয়ে সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ছ ম তরিকুল ইসলাম। লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে: বিশ্ববিদ্যালয়ের গণনিয়োগ বাতিল করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, দ্রুত ক্লাস-পরীক্ষা চালু করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা, মরহুম শিক্ষক আবদুল মালেকের স্ত্রীর কর্মসংস্থান নিশ্চিত করা এবং দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা।