ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দফা দাবিতে চট্টগ্রাম নার্সিং কলেজের বিএসসি স্নাতক কোর্সের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবারও তাঁরা ক্লাস বর্জন করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত হোস্টেলের ফটকের সামনে অবস্থান ধর্মঘট করেন।জানা গেছে, বিভিন্ন দাবিতে গত মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এ প্রেক্ষাপটে গত বুধবার দুপুরে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেয়। কিন্তু শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। কলেজের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, প্রায় ২৫০ জন শিক্ষার্থী অবস্থান ধর্মঘট পালন করছেন। শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো—ছাত্রদের হোস্টেল নির্মাণ, সেশনজট নিরসন, দক্ষ শিক্ষক নিয়োগ, নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ, সমৃদ্ধ লাইব্রেরি ও ইন্টারনেট সংযোগ প্রদান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, আন্দোলনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।