ছয় দফা দাবিতে সাদা প্যানেলের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা প্যানেল সংবাদ সম্মেলন করে ছয় দফা দাবি জানিয়েছে। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়।দাবিগুলো হলো: শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে সব ধরনের অনিয়ম বন্ধ করা, নতুন নিয়মে শিক্ষক নিয়োগ অবিলম্বে বন্ধ করা, বিশ্ববিদ্যালয়ের সব পর্ষদে শিক্ষক নিয়োগে নতুন শর্ত নির্ধারণ, দলীয় বিবেচনায় গঠিত নির্বাচনী বোর্ড বাতিল, নির্বাচনে প্রশাসনের প্রভাব বন্ধ এবং হলে হলে মেধার ভিত্তিতে আসন বণ্টন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাদা প্যানেলের আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন কে এম গোলাম মহিউদ্দিন।