ছয় দফা দিবস উপলক্ষে চট্টগ্রামে ১৪ দলের জনসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে জনসভা করেছে ১৪ দল। জনসভা শেষে প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করা হয়।জনসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘দেশকে সংকটের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। জঙ্গি ও মৌলবাদীরা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে।’জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, সহসভাপতি এ কে এম বেলায়েত হোসেন, মাহতাব উদ্দিন চৌধুরী।জনসভা শেষে প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা নগরের কে সি দে সড়ক হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।