ছয় দিন পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নিখোঁজ হওয়ার ছয় দিন পর মাসুদ পারভেজ (২০) নামের এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার সকালে নগরের সিঅ্যান্ডবি ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরির পাশের একটি নালা থেকে লাশটি উদ্ধার করে চান্দগাঁও থানার পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ১২ ডিসেম্বর বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। তিনি নগরের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তাঁরা তিন বন্ধু মিলে নেশা করেন। পরে নালায় পড়ে থাকলেও তার খোঁজ মেলেনি।
অপর এক বন্ধু হাসপাতালে চিকিত্সা নিয়ে সুস্থ হন। লাশটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। নিহত মাসুদ পারভেজের বাড়ি চান্দগাঁও মালিবাড়িতে।
এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।