ছয় দিন বিরতির পর আজ আবার সংসদ অধিবেশন বসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন আজ সোমবার বিকেল তিনটায় আবার বসছে। দুটি বিল উত্থাপন ছাড়াও আজকের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাব গ্রহণ এবং ওই প্রস্তাবের ওপর আলোচনা হবে।উত্থাপিত বিল দুটো হলো অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল ২০১০ এবং ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল ২০১০। ৪ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়। ওই দিন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ভাষণের পর অধিবেশনের বৈঠক আজ বিকেল পর্যন্ত মুলতবি করা হয়েছিল।