প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবের রাজকাচারী মাঠে গতকাল শনিবার ছয় দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান সন্ধ্যায় এর উদ্বোধন করেন। ভৈরব বইমেলা পরিষদ মেলার আয়োজন করে। বইমেলা পরিষদের সভাপতি আতিক আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সদস্য মির্জা সুলায়মান, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক মনিরুল হক প্রমুখ। মেলায় ২৪টি স্টল রয়েছে। মেলা মঞ্চে গ্রন্থ আলোচনা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে।