ছয় দিনে ৪৭৭ কোটি টাকার আয়কর আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে সাত দিনব্যাপী আয়কর মেলার ষষ্ঠ দিন গতকাল রোববার ১০১ কোটি টাকার আয়কর আদায় হয়েছে। এ নিয়ে গত ছয় দিনে ৪৭৭ কোটি টাকা আদায় হলো।
মেলার তথ্য ব্যবস্থাপনা উপকমিটি জানায়, গতকাল ৩২ হাজার ৯৪০ জন ব্যক্তি মেলা থেকে আয়করসংক্রান্ত সেবা নিয়েছেন। এ নিয়ে গত ছয় দিনে ২ লাখ ১৫ হাজার ব্যক্তি মেলা থেকে আয়কর সেবা নিয়েছেন। গতকাল ২ হাজার ২২৮টি রিটার্ন জমা পড়েছে। নতুন ই-টিআইএন নিয়েছেন ৩১৭ জন। গত মঙ্গলবার চট্টগ্রামে সাত দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়। আজ সোমবার এই মেলা শেষ হওয়ার কথা রয়েছে।
এদিকে গতকাল জেলার সাতকানিয়া, বোয়ালখালী, লোহাগাড়া ও হাটহাজারী উপজেলায় এক দিনের জন্য আয়কর মেলা অনুষ্ঠিত হয় বলে চট্টগ্রাম আয়কর বিভাগ জানায়।