ছয় দিনেও গাড়িটি উদ্ধার হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ছয় দিনেও বিশ্বব্যাংক বাংলাদেশের বিশেষজ্ঞ রোকেয়া আহমেদের ছিনতাই হওয়া গাড়িটি পুলিশ উদ্ধার করতে পারেনি।গত শুক্রবার বিকেলে গুলশানের ৪৭ নম্বর সড়কে অস্ত্রের মুখে ছিনতাইকারীরা বিশ্বব্যাংকের বাংলাদেশের বিশেষজ্ঞ রোকেয়া আহমেদের সিলভার প্রিমিও গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) এস এম তুহিন বলেন, ছিনতাই হওয়া গাড়ি উদ্ধারে চেষ্টা চলছে। গাড়িটি উদ্ধারে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়ি চুরি প্রতিরোধ দলের সঙ্গে যোগাযোগ হয়েছে। বিষয়টি র্যাবকেও জানানো হয়েছে।