ছয় দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে অস্ত্র, গুলিসহ আটক মো. ফারুককে (২৬) ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আর গুলিবিদ্ধ মো. মিজানকে (৩০) চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার রাতে কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া সংযোগ সড়কের কাছে অভিযান চালিয়ে ১৬টি ওয়ান শ্যুটার গান, চারটি গুলিসহ মিজান ও ফারুককে আটক করা হয়। এ সময় দুই পক্ষে গোলাগুলিতে মিজান ডান পায়ে গুলিবিদ্ধ হন। এরপর গতকাল দুপুরে ডিবি পুলিশ মিজান ও ফারুককে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক ফারুকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।