ছয় দোকানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার নগরীর ছয়টি খাবারের দোকানকে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসি খাবার রাখার অপরাধে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট অনুপম সাহা আদালত পরিচালনা করেন। আদালত স্টেডিয়াম মার্কেটের হোটেল রয়েল হাউস, শাকুরা কাবাব, দারুল কাবাব, লাভলেইনের গাউছিয়া হোটেল, মদিনা হোটেল ও শিশুপার্কের ক্যাফে চিটাগাংকে জরিমানা করেন। বিএসটিআই জানায়, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলবে।